
৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন, সাক্ষ্যগ্রহণ ৯ ডিসেম্বর
জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. জোবায়েদ হোসেন হত্যা মামলায় ৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হলো। একই সঙ্গে আগামী ৯ ডিসেম্বর ২০২৬ মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) ঢাকার ১৫ তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারক মুহাম্মদ মাজহারুল ইসলাম এ মামলার অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানি শেষে আদালত আসামি বার্জিস শাবনাম বর্ষা, মো. মাহির রহমান ও ফারদীন আহম্মেদ আয়লানের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ গঠন করেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
