
বিএনপির অনুষ্ঠানে হঠাৎ বেজে উঠল শেখ হাসিনাকে নিয়ে লেখা গান
চট্টগ্রাম: নগরীর আগ্রাবাদে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দলীয় কর্মসূচিতে মাইকে বেজে উঠেছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা গান। ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ শিরোনামের গানটি বাজানোর ৩৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে
শনিবার (৭ নভেম্বর) সকাল থেকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় মাইকে দলীয় গান ও ভাষণ প্রচারের কর্মসূচি পালন করে নগর বিএনপি।
নগরীর অন্যান্য এলাকার মতো আগ্রাবাদেও চলছিল এ কর্মসূচি। একপর্যায়ে দলীয় গানের পরিবর্তে মাইকে বেজে ওঠে শেখ হাসিনাকে নিয়ে লেখা গানটি। পুলিশ বলছে, বিএনপির কর্মসূচিতে অসতর্কতাবশত গানটি বেজে উঠেছিল। তবে বিএনপির নেতারা জানিয়েছেন, ফেসবুকে ভিডিওটি দেখলেও ঘটনার বিস্তারিত তাদের জানা নেই।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
