
লাখাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক জুবায়ের আহমেদ
লাখাই প্রতিনিধি ॥ লাখাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন লাখাই উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক এস এম জুবায়ের আহমেদ। উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেটে পাঠানো হয়েছে।
গতকাল রবিবার (৮ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার বুল্লা বাজারের বাগানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, জুবায়ের আহমেদ মোটরসাইকেলে করে বুল্লা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে বাগানবাড়ি এলাকায় পৌঁছে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করার চেষ্টা করেন তিনি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
