
লাখাইয়ে নানা আয়োজনে সমবায় দিবস পালিত
স্টাফ রিপোর্টার ॥ “করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ”। প্রতিপাদ্য নিয়ে লাখাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন এবং বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার কান্তি ভূষন সেনগুপ্ত। সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজীপ), পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শেখ মো. ফরিদ প্রমূখ। সভা পরিচালনা করেন সহকারি পরিদর্শক দুলাল দেব রায় ও সহকারি পরিদর্শক শুভ্র কান্তি দাস।
বক্তারা বলেন, ‘করবো সমবায় গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ’ বিনির্মাণে সমবায়ের কোনো বিকল্প নেই। সমবায়কে গুরুত্বপূর্ণ বিবেচনা করে সহবিধানে মালিকানার দ্বিতীয় খাত হিসেবে অভিহিত করা হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


