
পতেঙ্গায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, হেলপার নিহত, আহত ১৮
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন সি-বিচ এলাকায় পোশাক শ্রমিকদের পরিবহন করা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা দেয়ায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় পতেঙ্গা থানাধীন সি-বিচ এলাকা থেকে এক কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. আলমগীর। তিনি ওই বাসের হেলপার ছিলেন। আহতদের মধ্যে ৪ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন- শারমিন (২৭), লুৎফা বেগম (২১), মাহমুদুর ও হিনজুর। বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি। আহত […]
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


