
১২ ফুট দৈর্ঘ্যের অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
রাঙামাটির কাপ্তাইয়ের লোকালয় থেকে উদ্ধার করা ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় কাপ্তাই জাতীয় উদ্যানে ১৫ কেজি ওজনের অজগর সাপটি কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়।
এসময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম ও পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই সহকারী বন সংরক্ষক (এসিএফ) এটিএম ইমরুল কায়েস, কাপ্তাই উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, উপজেলা তথ্য অফিসার মো. দেলোয়ার হোসেন ও কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খান মোহাম্মদ আনোয়ার হোসেনসহ বন, ওয়াগ্গা টি লিমিটেড পরিচালক খোরশেদুল আলম কাদেরী ও বিট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
