
টেকনাফে ১০ হাজার ইয়াবা জব্দ, পালিয়েছে চালক
কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবা ও ১টি মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি। তবে পালিয়ে গেছে চালক। সোমবার (৯ নভেম্বর) টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মেরিন ড্রাইভ সড়ক দিয়ে মোটরসাইকেলযোগে পাচার করার সময় শিশুপার্ক এলাকাতে সন্দেহভাজন এক ব্যক্তিকে থামার সংকেত দেয়া হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যক্তিটি মোটরসাইকেল ফেলে পার্শ্ববর্তী এলাকায় পালিয়ে যায়। আভিযানিক দল মোটরসাইকেলটি তল্লাশি করে লুকায়িত অবস্থায় ১০ হাজার পিস […]
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
