৯ নভেম্বর ২০২৬, ১৯:৩২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি আর নেই

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৯ নভেম্বর ২০২৬, ১৯:০৪ · সর্বশেষ প্রতিবেদন: ৯ নভেম্বর ২০২৬, ১৯:০৪

প্রধান সংবাদ

Silkcity News বাংলা

ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি আর নেই

· বাংলাদেশ

ভাষা আন্দোলনের অন্যতম বীর সেনানী, প্রবীণ রাজনীতিবিদ, ভাষা সংগ্রামী এবং বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আখুঞ্জি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। গতকাল সোমবার (৯ নভেম্বর) দুপুর আড়াইটায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাঁর কোনো জটিল রোগ ছিল না। বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেছেন।

মোশাররফ হোসেন আখুঞ্জি ১৯৫২ সালের ভাষা আন্দোলনে রাজশাহীতে অগ্রণী ও সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। স্কুলছাত্র থাকা অবস্থায় তিনি ভাষার আন্দোলনে যোগ দেন। মাতৃভাষার মর্যাদা রক্ষার এই সংগ্রামে তার অবদানের কথা রাজশাহী তথা জাতীয় ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী, স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জির বড় ছেলে শাহরিয়ার আখুঞ্জি জানান, নগরীর কুমারপাড়া এলাকায় মোশাররফ হোসেন আখুঞ্জির নিজ বাসভবনের উদ্দেশে ঢাকা থেকে তার মরদেহ ইতিমধ্যেই রাজশাহীতে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। রাতের মধ্যে তার মরদেহ রাজশাহীতে এসে পৌঁছাবে। মরহুমের জানাজা ও দাফনের সময়সূচি পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে জানানো হবে।

মূল প্রতিবেদন: Silkcity News

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ