
রংপুর বিভাগের ৫৪ জন সাংবাদিকের মাঝে কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ
বঞ্চিত, নির্যাতিত এবং পেশাদার সাংবাদিকদের আর্থিক অনুদান নিশ্চিত করার উদ্যোগ নেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক এবিএম রফিকুল ইসলাম। অন্যদিকে রংপুরের ডিসি বলেছেন সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালের সাথে সাংবাদিক ও তাদের পরিবারের স্বাস্থ্য সেবা স্বল্পমূল্যে নিশ্চিত করার উদ্যোগ নেয়া হবে।
সোমবার ( ৯ নভেম্বর) দুপুরে রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তারা। এসময় রংপুর বিভাগের ৬ জেলার মৃতসহ ৫৪ জন সাংবাদিকের মাঝে ২৮ লাখ ৬০ হাজার টাকার চেক দেয়া হয়। এরমধ্যে রংপুরের ২২ জন, দিনাজপুরের ১৩ জন, কুড়িগ্রামের ৮ জন, গাইবান্ধার ৮ জন, ঠাকুরগাঁও ও লালমনিরহাটের ১ জন করে । এরমধ্যে ৪ জন মৃত সাংবাদিকদের পরিবার রয়েছে।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের যৌথ উদ্যোগে এতে প্রধান অতিথি ছিলেন ট্রাস্টের উপ-পরিচালক (অর্থ ও প্রশাসন) এবিএম রফিকুল ইসলাম। ডিসি ইসরাত জাহানের সভাপতিত্বে এবং আরপিইউজে সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেক, অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) রমিজ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খ্র্রিষ্টফার হিমেল রিছিল। বক্তব্য রাখেন দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রিপন, আরপিইউজে সাংগঠনিক সম্পাদক বাদশা ওসমানী, কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম রিপন, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ সোহেল, গাইবান্ধা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, কুড়িগ্রাম প্রেসক্লাবের নির্বাহী সদস্য রেজাউল কমির রেজা প্রমুখ।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

