৯ নভেম্বর ২০২৬, ২৩:৫০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

‘যুক্তরাষ্ট্র কথা রাখেনি’ : যুদ্ধ বন্ধের পুরনো শর্ত মনে করিয়ে দিল ইরান

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৯ নভেম্বর ২০২৬, ২৩:২২ · সর্বশেষ প্রতিবেদন: ৯ নভেম্বর ২০২৬, ২৩:২২

প্রধান সংবাদ

Daily Probaha বাংলা

‘যুক্তরাষ্ট্র কথা রাখেনি’ : যুদ্ধ বন্ধের পুরনো শর্ত মনে করিয়ে দিল ইরান

· আন্তর্জাতিক

প্রবাহ রিপোর্ট ঃ যুক্তরাষ্ট্র কর্তৃক আরোপিত অর্থনৈতিক ও সামরিক অবরোধ অপসারণ না হওয়া পর্যন্ত শান্তি প্রতিষ্ঠার কোনো সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তেহরানে সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র যদি নৌ অবরোধ না তোলে, হামলা বন্ধ না করে, বাজেয়াপ্ত সম্পদ ফেরত না দেয় এবং নিষেধাজ্ঞা না সরায়, তবে শান্তির দিকে এগোনো একেবারেই অসম্ভব।

বাঘাই দাবি করেন, এসব দাবি নতুন কিছু নয়; ১৪ দফার ‘ইসলামাবাদ সমঝোতা’র অংশ হিসেবে মার্কিন প্রশাসন নিজেই এর আগে পয়েন্টগুলো মেনে নিয়েছিল। তবে পরবর্তীতে ওয়াশিংটন নিজেদের প্রতিশ্রুতি থেকে সরে এসে চুক্তি ভঙ্গ করেছে বলে অভিযোগ করেন তিনি।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি প্রসঙ্গে তিনি বলেন, জলপথটির নিরাপত্তার বিষয়ে ইরানের অবস্থান সর্বদাই পরিষ্কার। হরমুজ প্রণালি একটি নিরাপদ আন্তর্জাতিক পথ ছিল এবং এখনো আছে, কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্র এবং ইসরাইলি বাহিনীর আগ্রাসী কর্মকা-ের কারণেই সেখানে অস্থিরতা তৈরি হয়েছে।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ