
জামিন চাইতে গিয়ে কারাগারে টেকনাফ উপজেলা আ.লীগ সভাপতি
জমি সংক্রান্ত বিরোধে এক নারীর দায়ের করা মামলায় জামিন চাইতে গিয়ে কারাগারে গেলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের টেকনাফ উপজেলা শাখার সভাপতি নুরুল বশর। জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এই আদেশ দেন। নুরুল বশর টেকনাফ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোদার বিল এলাকার বাসিন্দা শফি মেম্বারের ছেলে। নুরুল বশরের ছোট ভাই যুবলীগ নেতা নুরুল আলম টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। […]
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

