
হবিগঞ্জ সদর হাসপাতালে মোবাইল কোর্ট মাদকাসক্ত ব্যক্তির ৭ দিনের কারাদণ্ড
স্টাফ রিপোর্টার ॥ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়ন এবং পাবলিক প্লেসে ধূমপান প্রতিরোধে হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতাল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
গতহকাল সোমবার পরিচালিত এ অভিযানে হাসপাতাল এলাকায় ধূমপান না করার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়। এ সময় মাদকাসক্ত অবস্থায় মাতলামি ও অস্বাভাবিক আচরণের দায়ে এক ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসিম হাসান। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

