
ডেঙ্গুতে মৃত্যু আরও ৮, হাসপাতালে ভর্তি ১৫৯৫
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৯৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪৭৪ জন মারা গেছেন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৫৩ হাজার ৭৬৮ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা বিভাগেই মারা গেছেন ৭ জন। এছাড়া খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

