যশোরের স্বাস্থ্যসেবায় নতুন দায়িত্বে প্রতিমন্ত্রী অমিত
যশোর মেডিকেল কলেজ ও যশোর জেনারেল হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
গত ২ নভেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব তামান্না তাসনীম স্বাক্ষরিত এক সরকারি চিঠির মাধ্যমে তাকে এ মনোনয়ন দেওয়া হয়। চিঠির স্মারক নম্বর ৪৫.০০.০০০০.০০০.১৬০.০৬.০০০৭.২৬.১১০২।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই চিঠিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন প্রদানের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


