
হোল্ডিং ট্যাক্স জালিয়াতিতে তিন বছরে রাজস্ব ক্ষতি ১৬ কোটি ৮০ লাখ, দুদকের দুই মামলা
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সরকারি নথিতে নির্ধারিত অঙ্কে সাদা ফ্লুইড ব্যবহারের মাধ্যমে প্রায় ১৭ কোটি টাকার রাজস্ব জালিয়াতির ঘটনায় মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এতে আসামি করা হয়েছে সিটি কর্পোরেশনের পাঁচ কর্মকর্তা-কর্মচারী এবং সুবিধাভোগী দুটি প্রতিষ্ঠানের মালিককে।
সোমবার (৯ নভেম্বর) দুদকের সহকারী পরিচালক সৈয়দ আলম ও উপসহকারী পরিচালক মেরিন আক্তার বাদি হয়ে দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ মামলা দুটি দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, কোথাও ফিল্ড বুকের পাতা, কোথাও আপিল ফরমে ঘষামাজা করে কমানো হয়েছে বাণিজ্যিক প্রতিষ্ঠান দুটির বার্ষিক মূল্যায়ন। এতে ১৬ কোটি ৮০ লাখ টাকার রাজস্ব ক্ষতি করা হয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



