
পালাখাল ছালেহিয়া আলিম মাদ্রাসায় এডহক কমিটি গঠন লক্ষ্যে সভা
শিক্ষার মানোন্নয়ন ও মাদ্রাসার সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল ছালেহিয়া আলিম মাদ্রাসায় এডহক কমিটি গঠন লক্ষ্যে সোমবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মো: আব্দুর রাজ্জাক আনোয়ারীর বিরুদ্ধে বিভিন্ন মনগড়া স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করে বক্তব্য দেন অভিভাবক ও এলাকাবাসী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পালাখাল ছালেহিয়া আলিম মাদ্রাসার বর্তমান সভাপতি বাংলাদেশ পুলিশের সিনিয়র এএসপি মোহাম্মদ নবীর হোসেন।
সভায় স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আব্দুর রাজ্জাক আনোয়ারী। সভায় বক্তব্য রাখেন,পালাখাল মডেল ইউনিয়নের শিক্ষা সমন্বয়ক ও পালাখাল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ ফজলুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন স্বপন,পালাখাল মডেল ইউনিয়ন বিএনপির সাধারণ স¤পাদক হুমায়ুন কবির তালুকদার লিটন,ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জুলহাস উদ্দিন জুয়েল,উপজেলা স্বেচ্ছাসবেক দলের সাবেক সাধারণ স¤পাদক মাসুদ রানা মিয়াজী,পালাখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান,সাবেক ছাত্রনেতা আওলাদ হোসেন খন্দকার,বিএনপি নেতা জসিম উদ্দিন, আব্দুল জলিল,মোজাফফর হোসেন,জহিরুল ইসলাম মজুমদার,আকতার খান, উপজেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক নাজমুল হাসান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমরান মিয়াজী, শিক্ষক আব্দুল কুদ্দুস খান,দেলোয়ার হোসেন,আমান উল্যাহ সহ আরো অনেকে। সভায় বক্তারা অভিযোগ করে বলেন, সুপারের একক সিদ্ধান্ত ও অব্যবস্থাপনার কারণে মাদ্রাসার শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। নিয়মিত ক্লাস না হওয়া, শিক্ষার্থীদের প্রতি যথাযথ নজরদারি না থাকা, স্থানীয় অভিভাবক মহলের সাথে সমন্বয় না করা, মাদ্রাসার আর্থিক বিষয়ে স্বচ্ছতার অভাবসহ নানা অনিয়মের কারণে অভিভাবকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

