১০ নভেম্বর ২০২৬, ২৩:১২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

কারাগার ছেড়ে বাসভবনে গৃহবন্দী হচ্ছেন নাজিব রাজাক

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১০ নভেম্বর ২০২৬, ২২:০০ · সর্বশেষ প্রতিবেদন: ১০ নভেম্বর ২০২৬, ২২:০০

প্রধান সংবাদ

Dainik Purbokone বাংলা

কারাগার ছেড়ে বাসভবনে গৃহবন্দী হচ্ছেন নাজিব রাজাক

· আন্তর্জাতিক

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের কারাদণ্ড স্থগিত রেখে নিজ বাসভবনে গৃহবন্দী থাকার আইনি প্রতিবন্ধকতা কেটে গেছে। দেশটির হাইকোর্ট নাজিবের এই গৃহবন্দী আবাসন আদেশ অবিলম্বে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা নিশ্চিত করেছে।

রাজকীয় অনুকম্পার শর্ত অনুযায়ী প্রয়োজনীয় জরিমানা পরিশোধের পর গত শুক্রবারই নাজিবের কারাগার থেকে মুক্তি পেয়ে নিজ বাড়ীতে ফেরার কথা ছিল। তবে অ্যাটর্নি জেনারেলের শেষ মুহূর্তের কিছু আইনি প্রশ্নের কারণে তাঁর মুক্তিতে সাময়িক জটিলতা তৈরি হয়। অ্যাটর্নি জেনারেল রাজকীয় ক্ষমার ব্যাখ্যা নিয়ে আপত্তি জানালেও দেশটির রাজা সুলতান ইব্রাহিম স্পষ্ট জানিয়ে দেন, তাঁর দেওয়া আদেশে কোনো অস্পষ্টতা নেই। রাজার এই চূড়ান্ত বার্তার পর হাইকোর্ট নাজিবকে অবিলম্বে গৃহবন্দী করার সবুজ সংকেত দেন।

উল্লেখ্য, ২০০৯ থেকে ২০১৮ মেয়াদে মালয়েশিয়ার দায়িত্বে থাকাকালে রাষ্ট্রীয় তহবিল ‘১এমডিবি’ (ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহাদ) থেকে কোটি কোটি ডলার আত্মসাতের দায়ে নাজিব দোষী সাব্যস্ত হয়ে জেল খাটছিলেন। শুরু থেকে নিজেকে নির্দোষ দাবি করে আসা সাবেক এই প্রভাবশালী ও বিতর্কিত প্রধানমন্ত্রী হাইকোর্টের এই নির্দেশের মাধ্যমে কারাগারের পাঠ চুকিয়ে নিজ বাড়িতে গৃহবন্দী জীবন শুরু করতে যাচ্ছেন।

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ