বৈঠা হাতে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ আ.লীগের : ককটেল বিস্ফোরণ
প্রবাহ রিপোর্ট ঃ শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এতে টোল আদায় কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে বিপুলসংখ্যক নেতাকর্মী বৈঠা হাতে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন।
এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। প্রায় এক ঘণ্টা টোলপ্লাজার কার্যক্রম বন্ধ রেখে তারা সেখানে অবস্থান করেন। এসময় নেতাকর্মীদের হাতে লগি-বৈঠা দেখা যায়। ভিডিওতে আন্দোলনকারীদের ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক পানিসম্পদ উপমন্ত্রী, শরীয়তপুর-২ আসনের সাবক সংসদ সদস্য একেএম এনামুল হক শামীম এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নামে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗