১১ নভেম্বর ২০২৬, ০০:০৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

৭ নভেম্বরের মর্যাদা রক্ষায় উচ্চ আদালতে গিয়েছিলেন মাহমুদুর রহমান : রিট পিটিশন দাখিল ও শুনানি করেন আদিলুর রহমান

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১০ নভেম্বর ২০২৬, ২৩:৩১ · সর্বশেষ প্রতিবেদন: ১০ নভেম্বর ২০২৬, ২৩:৩১

প্রধান সংবাদ

Daily Probaha বাংলা

৭ নভেম্বরের মর্যাদা রক্ষায় উচ্চ আদালতে গিয়েছিলেন মাহমুদুর রহমান : রিট পিটিশন দাখিল ও শুনানি করেন আদিলুর রহমান

· বাংলাদেশ

প্রবাহ রিপোর্ট : দীর্ঘ ২০ বছর পর দেশে রাষ্ট্রীয়ভাবে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। ছিল সাধারণ ছুটি। অনেকেই জানেন না, এ দিনটির মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা ও বাতিল করা ছুটি পুনর্বহালে সেই ২০০৮ সালে উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছিলেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। ওয়ান-ইলেভেন সরকারের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট করেন ওই বছরের ২৬ অক্টোবর।

পিটিশনের ওপর শুনানি করে চার সপ্তাহের মধ্যে ৭ নভেম্বরের ছুটি বাতিল আদেশ কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সরকারের শীর্ষ ছয় কর্মকর্তাকে শোকজ করেছিল হাইকোর্ট বেঞ্চ। ২০০৮ সালের ২ নভেম্বর জারি করা সেই রুল দীর্ঘ দেড় যুগেও নিষ্পত্তি হয়নি।

মাহমুদুর রহমানের পক্ষে রিট পিটিশন দাখিল ও শুনানি করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিগত অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান। রিট দাখিলের মাত্র দুই মাস আগে মাহমুদুর রহমান আমার দেশ-এর দায়িত্ব গ্রহণ করেন। ওই সময় তিনি আর্টিসান সিরামিকের চেয়ারম্যান ছিলেন। রিটে তিনি সেই পরিচয় ব্যবহার করেন। সোমবার আইনজীবী আদিলুর রহমান জানান, শিগগিরই রিট ও রুলের নিষ্পত্তির জন্য তিনি আদালতের নজরে আনবেন। সম্প্রতি ৭ নভেম্বরের ছুটি পুনর্বহাল ও রাষ্ট্রীয়ভাবে আবার পালনের সরকারি সিদ্ধান্ত হওয়ায় রিট আবেদনটি এখন আর প্রাসঙ্গিক নয় বলেও জানান তিনি।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ