১১ নভেম্বর ২০২৬, ০১:১০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

লাখাই হাসপাতালে রোগীর চাপ বাড়লেও বাড়েনি জনবল ও সেবার মান

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১১ নভেম্বর ২০২৬, ০০:৫৫ · সর্বশেষ প্রতিবেদন: ১১ নভেম্বর ২০২৬, ০০:৫৫

প্রধান সংবাদ

Habiganj Express বাংলা

লাখাই হাসপাতালে রোগীর চাপ বাড়লেও বাড়েনি জনবল ও সেবার মান

· বাংলাদেশ

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলার ছয়টি ইউনিয়নের মানুষের চিকিৎসাসেবার অন্যতম ভরসাস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ৩১ শয্যা নিয়ে হাসপাতালটির কার্যক্রম শুরু হলেও পরবর্তী সময়ে এটি ৫০ শয্যায় উন্নীত করা হয়। তবে ৫০ শয্যার হাসপাতাল হলেও এখনো ৩১ শয্যার জনবল ও সুযোগ-সুবিধা দিয়েই চলছে চিকিৎসাসেবা।

দিন দিন রোগীর সংখ্যা বাড়লেও বাড়েনি জনবল ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা। ফলে চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। অন্যদিকে কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। গতকাল মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ৫০ শয্যার এ হাসপাতালে ভর্তি রয়েছেন ৮২ জন নারী, পুরুষ ও শিশু রোগী।

অতিরিক্ত রোগীর চাপে দেখা দিয়েছে তীব্র শয্যাসংকট। ফলে অনেক রোগীকে হাসপাতালের মেঝেতে অবস্থান করেই চিকিৎসা নিতে হচ্ছে। এমনকি চিকিৎসকদের কক্ষ, কেবিন ও অফিসকক্ষের মেঝেতেও রোগীদের রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী অভিযোগ করে বলেন, সুস্থ হওয়ার আশায় হাসপাতালে ভর্তি হলেও সময়মতো প্রয়োজনীয় সেবা পাচ্ছেন না তাঁরা।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ