
কালুরঘাট সেতুতে মাটি ক্ষয়ে যাওয়ায় পিলারের গোড়ায় ফেলা হচ্ছে জিওব্যাগ
কর্ণফুলী নদীর ওপর নির্মিত শতবর্ষী কালুরঘাট সেতুর পিলারের গোড়ায় ফেলা হচ্ছে জিওব্যাগভর্তি বড় আকারের বালুর বস্তা। পিলারের মাটি সরে যাওয়ার কারণে ঝুঁকিমুক্ত করতে বালুর বস্তা ফেলা হচ্ছে বলে জানায় রেলওয়ে। রেলওয়ের সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, খরস্রোতা কর্ণফুলীর স্রোতের কারণে সেতুর মাঝখানে কিছু পিলারের মাটি ক্ষয় হয়ে গেছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সমীক্ষা ও পরামর্শকদলের সুপারিশের ভিত্তিতে সেতুর গোড়ায় বালুর বস্তা ফেলা হচ্ছে বলে জানান রেলওয়ের সেতু প্রকৌশলী এম রিয়াসাদ ইসলাম। এই বিষয়ে বুয়েটের পরামর্শক দলের সদস্য ও রেলওয়ের প্রকৌশলীসহ চার বিশেষজ্ঞের সঙ্গে […]
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗