১১ নভেম্বর ২০২৬, ১৩:৫৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

মেহেরপুরে তিনটি ককটেল সদৃশ বস্তু ও ‘জয় বাংলা’ লেখা চিরকুট উদ্ধার

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১১ নভেম্বর ২০২৬, ১৩:৩৯ · সর্বশেষ প্রতিবেদন: ১১ নভেম্বর ২০২৬, ১৩:৩৯

প্রধান সংবাদ

Meherpur Pratidin বাংলা

মেহেরপুরে তিনটি ককটেল সদৃশ বস্তু ও ‘জয় বাংলা’ লেখা চিরকুট উদ্ধার

· বাংলাদেশ

মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের উত্তরপাড়া থেকে তিনটি ককটেল সদৃশ বস্তু ও ‘জয় বাংলা’ স্লোগান লেখা একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) ভোরে এসব বস্তু দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোভীপুর উত্তরপাড়া গ্রামের মোজাহার হোসেনের ছেলে খোকনের বাড়ির পাশে একটি, আবুল কাশেমের ছেলে রুহুল আমীনের বাড়ির পাশে একটি এবং আয়োব নবীর ছেলে মিজানুর রহমানের বাড়ির পাশে একটি ককটেল সদৃশ বস্তু পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। লাল রঙের টেপ দিয়ে মোড়ানো বস্তুগুলো দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করে। এ সময় সাদা কাগজে ‘জয় বাংলা’ স্লোগান লেখা একটি চিরকুটও উদ্ধার করা হয়।

মূল প্রতিবেদন: Meherpur Pratidin

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ