
দরবৃদ্ধির শীর্ষে আমান কটন
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১১ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আমান কটন ফাইব্রাস লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৮২ শতাংশ বেড়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, কোম্পানিটির শেয়ারদর ২ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৮২ শতাংশ বেড়ে ২৪ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে। আগের কার্যদিবসে শেয়ারটির সমাপনী দর ছিল ২২ টাকা ৪০ পয়সা।
দরবৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৮১ শতাংশ বেড়েছে। আগের দিনের ১৬ টাকা ৩০ পয়সা থেকে বেড়ে দিন শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১৭ টাকা ৯০ পয়সা।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

