
চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন
নিউজ ডেস্ক: চট্টগ্রামের কদমতলী এলাকায় একটি তেলের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম আগ্রাবাদ কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে অগ্নিকাণ্ডের তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।
তবে ক্ষয়ক্ষতিসহ আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মূল প্রতিবেদন: Dhaka News24
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

