১১ নভেম্বর ২০২৬, ২১:০৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

প্রথমবার এক সিনেমায় জয়া আহসান ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১১ নভেম্বর ২০২৬, ২০:০৪ · সর্বশেষ প্রতিবেদন: ১১ নভেম্বর ২০২৬, ২০:০৪

প্রধান সংবাদ

Lakhokantho বাংলা

প্রথমবার এক সিনেমায় জয়া আহসান ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়

· বাংলাদেশ

পাহাড়ি পরিবেশে একটি আনন্দ আয়োজন ঘিরে এগোবে সিনেমার গল্প। আয়োজনের মধ্যে হঠাৎ আসে একটি অস্বস্তিকর বার্তা। এরপরই বদলে যায় পরিস্থিতি। একের পর এক রহস্য সামনে আসতে থাকে। কে খুনি, কেন ঘটেছে হত্যাকাণ্ড, আর এর পেছনে কার কী ভূমিকা, সেসব প্রশ্নের উত্তর খুঁজবে কাহিনি।

‘অব্যক্ত’, ‘শ্রীমতী’, ‘ডিপ ফ্রিজ’ ও ‘বিবি পায়রা’ নির্মাণ করে পরিচিতি পেয়েছেন অর্জুন দত্ত। তাঁর পরিচালিত ‘ডিপ ফ্রিজ’ জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছে। আগের সিনেমাগুলোতে সম্পর্কের নানা দিক তুলে ধরলেও এবারই প্রথম থ্রিলার নির্মাণ করছেন তিনি।

এ প্রসঙ্গে অর্জুন দত্ত বলেন, ‘আমার সব সিনেমায় সম্পর্কের নানা দিক উঠে এসেছে। তবে প্রতিটি সিনেমাই আলাদা। পরিচালক হিসেবে সব ধরনের গল্প নিয়ে কাজ করতে চাই। থ্রিলার নির্মাণের ইচ্ছা অনেক দিনের। অবশেষে সেই সুযোগ হলো।’

মূল প্রতিবেদন: Lakhokantho

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ