
কদমতলীতে ভোক্তার অভিযান, মালিকপক্ষকে না পেয়ে ২ মবিল গুদাম সিলগালা
চট্টগ্রাম নগরীর কদমতলীতে মালিকপক্ষকে না পেয়ে ২ মবিল গুদাম সিলগালা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার ( ১১ নভেম্বর) বিকেলে কদমতলী পোড়া মসজিদ এলাকায় এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামে উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।
তিনি বলেন, আবাসিক ও ঘনবসতিপূর্ণ এলাকায় অনুমোদনহীনভাবে পোড়া তেল, নকল ও ভেজাল মবিল মজুত এবং কন্টেইনারে ভরা হচ্ছিল। আমরা মূলত নকল ও ভেজাল মবিলের বিষয়টি তদারকি করছি। ১ প্রতিষ্ঠানে পোড়া মবিল পাওয়া গেছে। তারা এসব পোড়া মবিল রিফাইন করে বিভিন্ন ব্যান্ডের বোতলে ভরে বিক্রি করে। অভিযানে ২টি কারখানার মালিকপক্ষকে পাওয়া না যাওয়াতে সিলগালা করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল ১০ নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম নগরের কদমতলী পোড়া মসজিদ এলাকার একটি মবিলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


