
এইচএসসিতে ফেল করেও আবেদন করা যাবে চবিতে
এইচএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। ফলে এইচএসসিতে একাধিক বিষয়ে পাস করতে না পারা শিক্ষার্থীদের জন্যও চবির ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার পথ খোলা থাকছে।
বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) মোহাম্মদ আল-আমীন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। তাঁদের আবেদনের সুবিধার্থে সময়সীমা কিছুটা বাড়ানো হবে, যাতে কোনো সমস্যা না হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


