
যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে হামলার ঘটনায় ৩ জনের বিরুদ্ধে মামলা
নিউজ ডেস্ক: যুক্তরাজ্যে অবস্থিত আমেরিকার একটি সামরিক বিমানঘাঁটিতে হামলার অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্র।
বুধবার (১১ নভেম্বর) এ হামলার ঘটনা ঘটে। আমেরিকার বিচার বিভাগ জানিয়েছে, ইরান-সমর্থিত এই তিনজন ব্যক্তি আমেরিকা ও ইউরোপের বিভিন্ন স্থানে একাধিক সন্ত্রাসী হামলার পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন।
তাদের বিরুদ্ধে প্রধান অভিযোগ হলো, গত সেপ্টেম্বর মাসে তারা যুক্তরাজ্যে মার্কিন সৈন্যদের ঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ডের কাছে হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন। এ ঘটনায় ইতোমধ্যে যুক্তরাজ্যে সাতজনকে গ্রেপ্তার করেছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




