
টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান করে র্যাঙ্কিংয়ে ১১৫ ধাপ লাফ হৃদয়ের
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে বাংলাদেশকে খাদের কিনারা থেকে টেনে তুলেছিলেন তাওহীদ হৃদয়। ক্যারিয়ারের তৃতীয় টেস্টেই প্রথম ডাবল সেঞ্চুরি করে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং অর্জন করলেন তিনি। ২৫ বছর বয়সী ডানহাতি ব্যাটার প্রথম ইনিংসে ২৪২ রানের অনবদ্য ইনিংস খেলেন।
দ্বিতীয় ইনিংসে করেন ৮২ রান। এই ইনিংস খেলার পথে মুশফিকুর রহিমের ২১৯ রানের সর্বোচ্চ ইনিংসের রেকর্ড ভাঙেন হৃদয়। এই ম্যাচের আগে র্যাঙ্কিংয়ে একশ জনের বাইরে ছিলেন হৃদয়। অবিশ্বাস্য দুটি ইনিংস খেলে টেস্ট ব্যাটার র্যাঙ্কিংয়ে ১১৫ ধাপ লাফ দিলেন বাংলাদেশের ব্যাটার। […]
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




