
মাধবপুরে এসআরবি’র অভিযান ৩ প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে পণ্যে মোড়ক ব্যবহার না করা, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানো এবং অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার নোয়াপাড়া এলাকায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জের যৌথ উদ্যোগে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭, ৪২ ও ৪৩ ধারায় পণ্যে মোড়ক ব্যবহার না করা, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণ এবং অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


