
এমপি নুসরাতের কুষ্টিয়ার বাড়িতে আগুন
কুষ্টিয়া: সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরে গ্রামের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের আঁধারে দুর্বৃত্তরা নুসরাত তাবাসসুমের দাদার পুরোনো টিনশেড বাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়। আগুন ছড়িয়ে পড়তে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

