১২ নভেম্বর ২০২৬, ১০:৫০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

বাজারমূল্যে এনভিডিয়াকে ছাড়াল মাইক্রোসফট

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১২ নভেম্বর ২০২৬, ১০:৪০ · সর্বশেষ প্রতিবেদন: ১২ নভেম্বর ২০২৬, ১০:৪০

প্রধান সংবাদ

TechZoom বাংলা

বাজারমূল্যে এনভিডিয়াকে ছাড়াল মাইক্রোসফট

· প্রযুক্তি

বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দামি কোম্পানির অবস্থান ফিরে পেয়েছে মাইক্রোসফট। গত মঙ্গলবার শেয়ারবাজারে লেনদেনের সময় চিপ নির্মাতা এনভিডিয়াকে পেছনে ফেলে এ অবস্থানে উঠে আসে মার্কিন প্রযুক্তি কোম্পানিটি। ২০২৫ সালের জুনের পর এই প্রথম এনভিডিয়াকে পেছনে ফেলল মাইক্রোসফটের বাজারমূল্য।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবসা নিয়ে অনিশ্চয়তা ও এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে ঘিরে তদন্তের খবরে কোম্পানিটির শেয়ারদর কমেছে।

এনভিডিয়ার শেয়ারদর গত মঙ্গলবার লেনদেনের একপর্যায়ে ৬ শতাংশের বেশি কমে যায়। অন্যদিকে মাইক্রোসফটের শেয়ারদরে পতন হলেও তা ছিল তুলনামূলক কম। নাসডাকের তথ্যানুযায়ী, এদিন রাতে এনভিডিয়ার শেয়ারদর ১৬৭ ডলার ৮০ সেন্টে নেমে আসে। একই সময়ে মাইক্রোসফটের শেয়ারদর কমে ২ দশমিক ১ শতাংশ। এদিকে লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসইজি) তথ্যের ভিত্তিতে মাইক্রোসফটের বিনিয়োগকারীবিষয়ক ওয়েবসাইটে জানানো হয়, ১০ নভেম্বর কোম্পানিটির বাজারমূল্য ছিল ৩ দশমিক ৯ ট্রিলিয়ন ডলার।

মূল প্রতিবেদন: TechZoom

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ