
যে ২৬ ব্যাটে ইতিহাস গড়েছেন শচীন, ঠাঁই পাচ্ছে জাদুঘরে
ক্রিকেটে দীর্ঘ ক্যারিয়ারে ব্যবহৃত ২৬টি ব্যাট জাদুঘরে প্রদর্শনের জন্য উপহার দিচ্ছেন ভারতের সাবেক কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) শরদ পাওয়ার ক্রিকেট জাদুঘরে এসব ব্যাট সংরক্ষণ ও প্রদর্শন করা হবে।
‘ব্যাটোগ্রাফি’ নামে বিশেষ এই প্রদর্শনীর মাধ্যমে শচীনের ক্রিকেটজীবনের নানা স্মরণীয় অধ্যায় তুলে ধরা হবে। ক্যারিয়ারের বিভিন্ন সময়ে তার ব্যবহৃত ব্যাটগুলোই হবে প্রদর্শনীর মূল আকর্ষণ।
এমসিএ সভাপতি অজিঙ্কা নায়েক জানান, এই উদ্যোগের মাধ্যমে জাদুঘরে নতুন মাত্রা যুক্ত হবে। ক্রিকেটের ইতিহাসে গুরুত্বপূর্ণ অর্জনের পেছনে ব্যবহৃত সরঞ্জামগুলো কাছ থেকে দেখার পাশাপাশি সেসবের সঙ্গে জড়িয়ে থাকা গল্প জানার সুযোগ পাবেন দর্শনার্থীরা।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

