
খাগড়াছড়িতে গভীর রাতে উপজেলা ভূমি ও সমাজসেবা অফিসে আগুন, পেছনে মিলল কেরোসিনের বোতল
খাগড়াছড়ি সদর উপজেলা ভূমি ও সমাজসেবা অফিসে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার রাত সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে অফিসের পেছনে কেরোসিনের বোতল পাওয়ার কথা জানিয়েছেন সমাজসেবা কর্মকর্তা।
সমাজসেবা কর্মকর্তা চম্পক কান্তি চাকমা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ফোন পেয়ে রাত আড়াইটার পর তিনি অফিসে পৌঁছান। এর আগেই ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। অফিসের পেছনে কেরোসিনের বোতল পাওয়া গেছে। তাঁর ধারণা, পেছন দিক থেকে কেউ আগুন দিয়েছে।
খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফারিয়া জানান, বুধবার রাত সোয়া ২টার দিকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে জানানো হয়। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। পরিষদ কার্যালয়ে বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

