১২ নভেম্বর ২০২৬, ১৭:৪৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

ওমান ও মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১২ নভেম্বর ২০২৬, ১৭:৩০ · সর্বশেষ প্রতিবেদন: ১২ নভেম্বর ২০২৬, ১৭:৩০

প্রধান সংবাদ

Dainik Purbokone বাংলা

ওমান ও মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন

· বাংলাদেশ

ওমানের ওকিউ ট্রেডিং লিমিটেড এবং মালয়েশিয়ার পেন্টিটিউড এনার্জি এসডিএন বিএইচডি’র সঙ্গে চুক্তির আওতায় ২০২৭ সালে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) চলতি বছরের ৫৩তম সভায় এই প্রস্তাবগুলো অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।

সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি প্রস্তাবের আওতায় ২০২৭ সালে এলএনজি আমদানির লক্ষ্যে বিদ্যমান দীর্ঘমেয়াদি এলএনজি বিক্রয় ও ক্রয় চুক্তি (এসপিএ-১ ও ২) এবং স্বল্পমেয়াদি চুক্তির (এসপিএ-৩) অধীনে ওকিউ ট্রেডিং লিমিটেডের সঙ্গে তিনটি পৃথক খসড়া সাইড-লেটার চুক্তি স্বাক্ষরের অনুমোদন দেওয়া হয়। এই প্রস্তাবের আওতায় তিনটি চুক্তির সবকটির অধীনেই সাইড-লেটার স্বাক্ষরের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

অপর এক প্রস্তাবে, বিভাগটির পক্ষ থেকে ২০২৭ সালে মালয়েশিয়ার পেন্টিটিউড এনার্জি এসডিএন বিএইচডি থেকে ২ কার্গো এলএনজি আমদানির অনুমোদন চাওয়া হয়। তবে উভয় পক্ষের পারস্পরিক সম্মতির ভিত্তিতে কার্গোর সংখ্যা কমবেশি করা যেতে পারে। পেন্টিটিউডের সরবরাহকৃত এলএনজির প্রস্তাবিত মূল্য নির্ধারণ করা হয়েছে জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) দরের চেয়ে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) শূন্য দশমিক ১৮ মার্কিন ডলার কম।

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ