
হাজারে ক্যাশ আউট চার্জ ১১.৯৯ টাকা করল উপায়
মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান উপায় ক্যাশ আউট চার্জ কমিয়ে প্রতি হাজারে ১১ টাকা ৯৯ পয়সা করেছে। ‘উন্মাদনার উন্মাদ’ নামে একটি ক্যাম্পেইনের আওতায় গ্রাহকেরা এ সুবিধা পাবেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
উপায় জানিয়েছে, গ্রাহকদের সাশ্রয়ী লেনদেনের সুযোগ তৈরি এবং ডিজিটাল আর্থিক সেবায় আগ্রহ বাড়াতে এ ক্যাম্পেইন চালু করা হয়েছে। এর আগে থেকেই প্রতিষ্ঠানটি বিভিন্ন সেবায় প্রতিযোগিতামূলক চার্জ দিয়ে আসছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗