
গাংনীর করমদী থেকে ইয়াবাসহ দুইজন আটক
মেহেরপুরের গাংনী উপজেলার করমদী গ্রাম থেকে ৪০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে বামন্দী পুলিশ ক্যাম্পের সদস্যরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে করমদী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পাশের মাঠে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, করমদী গ্রামের পলাশীপাড়া পাগলা ব্রিজ এলাকার বাসিন্দা আমজাদ হোসেনের ছেলে সমিরুল ইসলাম ও আসলাম হোসাইনের ছেলে আজমাইল হোসাইন।
মূল প্রতিবেদন: Meherpur Pratidin
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
