
মতলবে শিশু ধর্ষণ মামলায় ওয়ার্ড বিএনপির নেতা আটক
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে লুৎফর রহমান কাজী(৭০) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর ) দুপুর ২টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মনিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
আটক লুৎফর রহমান কাজী ওই গ্রামের মৃতওহাব আলী কাজীর ছেলে এবং নারায়ণপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বর্তমানে ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান মানিক।
পুলিশ জানায়, পয়ালী গ্রামের ভুক্তভোগী পরিবারের গাভীর দুধ পার্শ্ববর্তী মনিগাঁও গ্রামের লুৎফর রহমান কাজীর ঘরে প্রতিদিন দিয়ে আসেন ওই শিশুর মা। ওইদিন (বুধবার) দুপুরে শিশু দুধ নিয়ে যায় লুৎফর রহমান কাজীর ঘরে। ওইসময় তাদের ঘরে লুৎফর রহমান কাজী ছাড়া অন্য কোনো লোক না থাকায় শিশুকে ভিতরের রুমে নিয়ে জোড়পূর্বক ধর্ষণ করে তার হাতে ১শ টাকা দেয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

