
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে : তথ্য প্রতিমন্ত্রী
অসচ্ছল সাংবাদিকদের আর্থিক সহায়তা বাড়াতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ প্রায় ৭ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে এবং অর্থমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
আজ জাতীয় সংসদে টাঙ্গাইল-৭ আসনের সরকারি দলের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি নিবন্ধিত অনলাইন পোর্টালে কর্মরত সাংবাদিকদেরও আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗