১২ নভেম্বর ২০২৬, ২০:৩৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

মধ্যরাতে ফোন করেও ৩ মন্ত্রীকে পাননি ডেপুটি স্পিকার

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১২ নভেম্বর ২০২৬, ২০:০৩ · সর্বশেষ প্রতিবেদন: ১২ নভেম্বর ২০২৬, ২০:০৩

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

মধ্যরাতে ফোন করেও ৩ মন্ত্রীকে পাননি ডেপুটি স্পিকার

· বাংলাদেশ

ঢাকা: কুষ্টিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাসায় অগ্নিকাণ্ডের পর জরুরি সহায়তা চাইতে গিয়ে বিপাকে পড়ার কথা জাতীয় সংসদে জানিয়েছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর স্পিকারের আসনে বসে তিনি জানান, ঘটনার পর গভীর রাতে স্বরাষ্ট্র, আইন ও জ্বালানি মন্ত্রণালয়ের শীর্ষ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ফোন করেও কাউকে পাননি তিনি।

ডেপুটি স্পিকার বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগের। মধ্যরাত ২টার দিকে ঘটনাটি জানার পর তিনি তাৎক্ষণিক সহায়তার জন্য প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করেন, কিন্তু তাকে ফোনে পাননি। এরপর আইনমন্ত্রীকে কল দিলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। পরবর্তীতে জ্বালানি প্রতিমন্ত্রীকে ফোন দেওয়া হলেও তিনিও সাড়া দেননি।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ