
বায়েজিদে মাদক মামলার আসামিকে ৮৮ ধারায় চালান, হ্যান্ডকাফ ছিল সোর্সের হাতে
চট্টগ্রাম নগরীর বায়েজিদে মাদক মামলার এক আসামিকে গ্রেপ্তারের পর ৮৮ ধারায় চালান দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ সময় পুলিশের হ্যান্ডকাফ হাতে এক সোর্স তাকে পেছনে থেকে ধরে নিয়ে যায়।
অভিযোগ উঠেছে, এক লাখ টাকার বিনিময়ে মাদক মামলা থাকার সত্ত্বেও তাকে গ্রেপ্তার দেখানো হয়নি। বরং ৮৮ ধারায় তাকে আদালতে পাঠানো হয় এবং সহজেই জামিনে বেরিয়ে আসেন ওই ব্যক্তি।
গত ৭ অক্টোবর রাত দেড়টার দিকে রুবেল নামে ওই আসামিকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। এ সময় দায়িত্বরত বায়েজিদ থানার উপ-পরিদর্শক (এসআই) মহসিন সরকারের সঙ্গে হৃদয় নামে এক সোর্সও ছিল।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
