১২ নভেম্বর ২০২৬, ২২:৫০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে রূপালী ব্যাংকের চুক্তি সম্পন্ন

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১২ নভেম্বর ২০২৬, ২২:৩১ · সর্বশেষ প্রতিবেদন: ১২ নভেম্বর ২০২৬, ২২:৩১

প্রধান সংবাদ

Arthosuchak বাংলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে রূপালী ব্যাংকের চুক্তি সম্পন্ন

· শিক্ষা

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার পর ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম ও পেমেন্ট সুবিধা আরও সহজ, দ্রুত ও নিরাপদ করার জন্য রূপালী ব্যাংক পিএলসি-এর নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) “রূপালীক্যাশ” নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

অনলাইনে মোবাইল ফিনান্সিয়াল সেবা ব্যবহার করে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম ও পেমেন্ট সুবিধা আরও সহজ, দ্রুত ও নিরাপদ করার জন্য আজ (১২ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রূপালী ব্যাংক পিএলসি-এর সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি চুক্তি সম্পাদিত হয়।

উক্ত অনুষ্ঠানে ব্যাংকের চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক প্রফেসর ড. সাবিনা শারমীন চুক্তি সম্পন্ন করেন। রূপালী ব্যাংক পিএলসির চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকার বলেন, এ উদ্যোগের ফলে শিক্ষার্থীরা ঘরে বসেই খুব সহজে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করে রূপালীক্যাশের মাধ্যমে পেমেন্ট দিতে পারবে। এছাড়াও এর ফলে ডিজিটাল লেনদেনের পরিধি সম্প্রসারিত হবে, নগদ অর্থের ওপর নির্ভরতা কমবে এবং আর্থিক অন্তর্ভুক্তি আরও জোরদার হবে।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ