
কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী আজ
রাজবাড়ী: বাংলা সাহিত্যের কালজয়ী কথাসাহিত্যিক, ‘বিষাদ-সিন্ধু’ গ্রন্থের রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী আজ ১৩ নভেম্বর। এ উপলক্ষ্যে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদীতে অবস্থিত তার স্মৃতিকেন্দ্রে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে বাংলা একাডেমি।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় পদমদীতে অবস্থিত তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। সকাল ৯টা ৪০ মিনিটে চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিদর্শন এবং সকাল ১০টায় অনুষ্ঠিত হবে সেমিনার ও আলোচনা সভা।
অনুষ্ঠানে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন আর রশিদ এবং বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
