
মাইক্রোসফট ৩৬৫-এর সেবায় বিঘ্ন, ভোগান্তিতে ৭৪ দেশের ব্যবহারকারীরা
বিশ্বের অন্তত ৭৪টি দেশে মাইক্রোসফট ৩৬৫-এর বিভিন্ন অনলাইন সেবায় বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছে। এতে আউটলুক, টিমস ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম কোপাইলট ব্যবহার করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন হাজারো গ্রাহক। বৃহস্পতিবার শুরু হওয়া এ সমস্যায় সবচেয়ে বেশি বিঘ্ন ঘটেছে ইমেইলসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সেবা ব্যবহারে।
মাইক্রোসফটের ভাষ্য অনুযায়ী, প্রযুক্তিগত অবকাঠামোর ওপর স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত চাপ তৈরি হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সার্ভারের ওপর বাড়তি চাপের কারণে কয়েকটি অনলাইন সেবার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
বিভ্রাটের প্রভাব পড়েছে মাইক্রোসফট ৩৬৫-এর একাধিক অ্যাপে। বিশেষ করে এক্সচেঞ্জ অনলাইন সেবার আওতাধীন আউটলুক ইমেইল ব্যবহারে ব্যাপক সমস্যা দেখা দিয়েছে। এ ছাড়া ক্যালেন্ডার অ্যাপে কিছু ফাইল ও তথ্য দেখা যাচ্ছে না। কোপাইলট সেবাও ব্যাহত হয়েছে। তবে মাইক্রোসফট জানিয়েছে, বার্তা আদান-প্রদান ও অনলাইন সভার সুবিধাগুলো বেশির ভাগ ক্ষেত্রে সচল রয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗