১৪ নভেম্বর ২০২৬, ১৩:৫২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

১০ বছরের মেয়ে শিশুর সঙ্গে ১৭ বছরের কিশোরের বাল্যবিবাহ, থানায় অভিযোগ

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৩ নভেম্বর ২০২৬, ১০:৫৯ · সর্বশেষ প্রতিবেদন: ১৩ নভেম্বর ২০২৬, ১০:৫৯

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

১০ বছরের মেয়ে শিশুর সঙ্গে ১৭ বছরের কিশোরের বাল্যবিবাহ, থানায় অভিযোগ

· বাংলাদেশ

সাতক্ষীরা: সাতক্ষীরার সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে মাত্র ১০ বছর ৯ মাস বয়সী এক মেয়ে শিশুর বাল্যবিবাহ সম্পন্ন করানোর অভিযোগ উঠেছে ইউনিয়নের মুসলিম বিবাহ ও নিকাহ রেজিস্ট্রার মাও. আলাউল করিমের বিরুদ্ধে। এ ঘটনায় তদন্ত করে সংশ্লিষ্ট নিকাহ রেজিস্ট্রারসহ বাল্যবিবাহের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সাতক্ষীরা সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির সদস্য সচিব ফাতেমা জোহরা বাদী হয়ে এ লিখিত আবেদন করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর রাতে সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের বালিথা এলাকায় মাত্র ১০ বছর ৯ মাস বয়সী এক কন্যাশিশুর সঙ্গে ১৭ বছর ১১ মাস বয়সী এক কিশোরের বাল্যবিবাহ সম্পন্ন করা হয়। এ সময় বর-কনে এবং উভয় পক্ষের অভিভাবকরা উপস্থিত ছিলেন। অভিযোগ রয়েছে, ইউনিয়নের বিবাহ ও নিকাহ রেজিস্ট্রার মাও. আলাউল করিম নিজে উপস্থিত থেকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ