
কুলাউড়ার আলীনগর সীমান্তে বিজিবির অভিযান, ৩ লাখ ১৩ হাজার টাকার ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার
মৌলভীবাজার জেলা প্রতিনিধি :মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আলীনগর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৫৬৬ প্যাকেট ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত এসব তামাকজাত দ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ১৩ হাজার ২০০ টাকা।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর ২০২৬ তারিখ সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধীন আলীনগর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সীমান্ত পিলার ১৮৪৬/১৫-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাগলাটিলা নামক স্থানে বিজিবির একটি টহল দল বিশেষ অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৫৬৬ প্যাকেট ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ১৩ হাজার ২০০ টাকা।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

