ডিএসইতে বাজার মূলধন কমলেও বেড়েছে লেনদেনের গতি
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০৮ নভেম্বর থেকে ১২ নভেম্বর) সূচকের মিশ্র প্রবণতার মধ্যে কমেছে বাজার মূলধন। সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ৩ হাজার ৬৩৪ কোটি ০২ লাখ টাকা। তবে এ সময়ে দৈনিক গড় লেনদেন ও মোট লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। একই সঙ্গে দরপতনের তুলনায় দরবৃদ্ধি পাওয়া কোম্পানির সংখ্যাও ছিল বেশি।
পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬৯ হাজার ৯১৯ কোটি ৬১ লাখ টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন ছিল ৬ লাখ ৭৩ হাজার ৫৫৩ কোটি ৬৪ লাখ টাকা। সে হিসাবে এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৩ হাজার ৬৩৪ কোটি ০২ লাখ টাকা বা শূন্য দশমিক ৫৪ শতাংশ।
এদিকে সপ্তাহ শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫ হাজার ৪৪৪ দশমিক ৯১ পয়েন্টে অবস্থান করছে। আগের সপ্তাহে সূচকটির অবস্থান ছিল ৫ হাজার ৪১৩ দশমিক ০৪ পয়েন্ট। সে হিসাবে এক সপ্তাহের ব্যবধানে সূচকটি ৩১ দশমিক ৮৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৯ শতাংশ বেড়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

