
যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণের বিষয়ে দেশটির শীর্ষস্থানীয় কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।
শুক্রবার (১৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাস জানায়, নিউইয়র্কে ব্ল্যাকরক, স্ট্যান্ডার্ড চার্টার্ড, মেটলাইফ, সোনালী এক্সচেঞ্জ, স্কয়ার ফার্মা ইনকরপোরেশন ও বিজনেস কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিংয়ের (বিসিআইইউ) সভাপতির সঙ্গে বৈঠকে অংশ নেন রাষ্ট্রদূত।
বৈঠকগুলোতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৃহত্তর অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ানো, প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া আরো সহজ ও গতিশীল করা এবং যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

