১৩ নভেম্বর ২০২৬, ১৯:২৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

কুমিল্লায় ১২ দিনে আটক ২ হাজার ৭৮১

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৩ নভেম্বর ২০২৬, ১৯:০২ · সর্বশেষ প্রতিবেদন: ১৩ নভেম্বর ২০২৬, ১৯:০২

প্রধান সংবাদ

Chandpur Times বাংলা

কুমিল্লায় ১২ দিনে আটক ২ হাজার ৭৮১

· বাংলাদেশ

কুমিল্লার দাউদকান্দিতে মহাসড়কে নাশকতার প্রস্তুতিকালে একটি টিআরএক্স (TRX) মাইক্রোবাসসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৬ সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। এদিকে গেলো ১২ দিনে জেলায় মোট ২ হাজার ৭৮১ জনকে আটক করা হয়। শুক্রবার (১৩ নভেম্বর) ভোর সোয়া ৬টার দিকে উপজেলার পুটিয়া এলাকায় স্থানীয় জনসাধারণের সহযোগিতায় গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল অভিযান চালিয়ে হোমনা ও তিতাস থানার ওই ১৬ জনকে আটক করে।

পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে কয়েকজন নিষিদ্ধ সংগঠনের পদধারী নেতা-কর্মী রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, হোমনা পৌরসভার সাবেক এক কাউন্সিলর কয়েক দিন আগে জামিনে বেরিয়ে এসে তাদের মিছিলের জন্য এখানে নিয়ে এসেছেন। তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে গেলো ১১ দিনে জেলার ১৮টি থানা ও মহানগরী এলাকায় মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং বিরোধী সাঁড়াশি অভিযানে ২ হাজার ৭৬৫ জনকে আটক করা হয়; যার মধ্যে ১ হাজার ৬০৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ১ হাজার ১৫৯ জনকে মুচলেকায় অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। শুক্রবারের ১৬ জনসহ গত ১২ দিনে জেলায় মোট ২ হাজার ৭৮১ জনকে আটক করা হলো। কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে কঠোর নজরদারি রেখে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার আনিসুজ্জামান।

মূল প্রতিবেদন: Chandpur Times

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ