১৩ নভেম্বর ২০২৬, ২০:৫৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

সাংবাদিক মোস্তফা বাবুলের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৩ নভেম্বর ২০২৬, ১৯:২৮ · সর্বশেষ প্রতিবেদন: ১৩ নভেম্বর ২০২৬, ১৯:২৮

প্রধান সংবাদ

Jamalpur News24 বাংলা

সাংবাদিক মোস্তফা বাবুলের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

· বাংলাদেশ

তানিয়া আক্তার: কবি, সাংবাদিক, প্রাবন্ধিক ও বিশিষ্ট সমাজকর্মী মোস্তফা বাবুলের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২৩ সালের ৪ নভেম্বর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর টানা নয় দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর আকস্মিক মৃত্যুতে সাংবাদিকতা, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছে, তা আজও পূরণ হয়নি। তবে তিন বছর পেরিয়ে গেলেও তাঁর মৃত্যুর ঘটনাটি নিছক দুর্ঘটনা ছিল, নাকি এর পেছনে অন্য কোনো কারণ ছিল-এ প্রশ্নের উত্তর আজও অজানা।

জানা যায়, ২০২৩ সালের ৪ নভেম্বর জামালপুর থেকে সরিষাবাড়ী উপজেলার চাপারকোণার মহেশচন্দ্র উচ্চবিদ্যালয় মাঠে একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার সংবাদ সংগ্রহ করতে যাচ্ছিলেন সাংবাদিক মোস্তফা বাবুল। পথে ঝালুপাড়া ঘাট এলাকায় একটি ইটভাটার সামনে তিনি দুর্ঘটনার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে টানা নয় দিন চিকিৎসাধীন থাকার পর ১৩ নভেম্বর তিনি মারা যান।

মোস্তফা বাবুল-এর জন্ম ১৯৬৩ সালের ১ ফেব্রুয়ারি। তাঁর পিতা ইছাহাক আলী ছিলেন বাংলাদেশ রেলওয়ের একজন কর্মচারী এবং মাতামহ এর নাম রওশন আরা। জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার কাশিনাথপুর গ্রামের স্থায়ী বাসিন্দা হলেও তিনি জামালপুর শহরের দয়াময়ী রোডের মুকুন্দবাড়ী এলাকায় বসবাস করেছেন।

মূল প্রতিবেদন: Jamalpur News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ